এইচএসসির ফল ১৫ থেকে ১৭ অক্টোবরের মধ্যে
মাঝপথে বাতিল হওয়া এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ হতে পারে ১৫ থেকে ১৭ অক্টোবরের মধ্যে যেকোনো দিন। এই তিন দিনের যেকোনো এক দিন ফল প্রকাশ করার জন্য সরকারের কাছে প্রস্তাব দিয়েছে শিক্ষা বোর্ডগুলো।
ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানদের সংগঠন আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি তপন কুমার সরকার এই প্রস্তাবের কথা জানিয়ে প্রথম আলোকে বলেন, তাঁরা আশা করছেন শিগগিরই ফল প্রকাশের তারিখ পাবেন তাঁরা।

0 Comments